সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনের আগে মোল্লাকান্দির অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি রতনের
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে অনতিবিলম্বে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন তিনি।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, “কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, এই ঘটনার সঙ্গে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি—এর সাথে আমার কোনো কর্মী বা সমর্থকের নূন্যতম সংশ্লিষ্টতা নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ।”

​তিনি আরও বলেন, “মোল্লাকান্দিতে আজকের ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেখান থেকেই খবরটি পাই। এসব অবৈধ অস্ত্র আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা দ্রুত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করুন।”

​নির্বাচনি পরিবেশ নষ্ট করতে প্রতিপক্ষ নানামুখী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, “মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে দৃশ্যমান গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি পক্ষ এই জোয়ার ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। তারা কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই (এআই) ব্যবহার করে আমার নামে ভুয়া কল রেকর্ড বানিয়ে প্রচার করছে, আবার কখনো পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানাব—আপনারা এসব অপপ্রচারে কান দেবেন না।”

​সংবাদ সম্মেলনে সাংবাদিকরা গজারিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন, “আমি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন—তিনি তার প্রতীক নিয়ে প্রচার চালাবেন এটাই স্বাভাবিক। আমরা কেন তাকে বাধা দিতে যাব? আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।”

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close