মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ী-চাটখিলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব : জহিরুল ইসলাম
সৈয়দ মো. শহিদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী) থেকে
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের হাতপাখার প্রার্থী সিআইপি ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরুল ইসলাম বলেছেন, ‘চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম করবে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
   
জহিরুল ইসলাম দলীয় নেতাকর্মী সহ জনসভায় উপস্থিত সকল সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সকলের দোয়ায় আমরা তিন ভাই এক সাথে রাষ্ট্রীয়ভাবে সিআইপি ভূষিত হয়েছি। এছাড়াও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সকল ধরনের মানবিক কার্যক্রম সারা দেশব্যাপী আমরা চালিয়ে যাচ্ছি অদূর ভবিষ্যতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাতপাখার প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে যদি আপনারা হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি সোনাইমুড়ী-চাটখিল কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নয়। আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। হাতপাখার বিজয় নিশ্চিত করার পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।’

এদিকে চাটখিল-সোনাইমুড়ী উপজেলা হাতপাখার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে একাট্টা হয়ে দিন-রাত জহিরুল ইসলামের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অনলাইন ও অফলাইনের প্রচারণায় ব্যাপকভাবে এগিয়ে আছেন জহিরুল ইসলাম। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে গ্রামে গ্রামে প্রচারণা চালাচ্ছেন তার অনুসারীরা।

এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জহিরুল ইসলাম খিলপাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন।

কেকে/এসএএস 


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী    চাটখিল    জহিরুল ইসলাম    নোয়াখালী    হাতপাখা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close