মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে কুইক রেসপন্স সাপোর্ট টিমের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম

ক্রমবর্ধমান জটিল পরিবেশে বাড়তে থাকা ঝুঁকির কারণে সাংবাদিকদের নিরাপত্তা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। সারা দেশে গণমাধ্যমকর্মীরা হামলা, ভীতি প্রদর্শন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন। পাশাপাশি সেন্সরশিপ ও হুমকির মুখে পড়ছেন—যেখানে কার্যকর সুরক্ষা, জবাবদিহি ও ন্যায়বিচার অনেক ক্ষেত্রেই অনুপস্থিত।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় এই পরিস্থিতি মোকাবিলায় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ‘কুইক রেসপন্স সাপোর্ট’ সদস্যদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে। আলোচনায় সদস্যরা সকল অংশীজনের সমন্বয়ের ওপর জোর দেন এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের প্রায়ই সামনের সারিতে থেকে কাজ করতে হয়—যা তাদের বাড়তি ঝুঁকির মুখে ফেলে। তাদের সুরক্ষা নিশ্চিত করা খুবই জরুরি। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে হামলা ও আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”  

সভায় ভয়েসের উপ পরিচালক মু্শাররাত মাহেরা বলেন, “সঠিক আইনের প্রয়োগ না থাকার কারণে সাংবাদিকদের নিরাপত্তা পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। এই টিমের সদস্যদের নিয়ে আমরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই—যা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”  

তিনি আরও জানান, “পেশাগত দায়িত্ব পালনের কারণে নির্যাতনের শিকার সাংবাদিকদের সহায়তার জন্য বাংলাদেশ জার্নালিস্টস সেফটি ফান্ড (বিজেএসএফ) গঠন করা হয়েছে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে কিউআরএস টিমের সদস্যরাই সহায়তার অগ্রাধিকার নির্ধারণ করবেন।”

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট সোহরাব হোসেন, অধিকারকর্মী ডালিয়া চাকমা, সারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, শিক্ষাবিদ আফরোজা সোমা, আজিজুল পারভেজ, মাইনুল হাসান সোহেল ও প্রমুখ।

অংশগ্রহণকারীরা সাংবাদিকদের ওপর সহিংসতা এবং রাজনৈতিকভাবে প্ররোচিত বা মিথ্যা মামলা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো ও উত্তরনের উপায়গুলো নিয়ে আলোকপাত করেন। সদস্যরা সকলেই অধিকার আদায়ের জন্যে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কুইক রেসপন্স সাপোর্ট   ভয়েস  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close