শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে আমান উল্লাহ আমানের প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করতে গণসংযোগ করেছেন সাবেক ডাকসু ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান।

​শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট ও কড়াইল বস্তি এলাকায় তিনি এই প্রচার অভিযান চালান। এসময় তিনি স্থানীয় ভোটারদের সাথে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

​গণসংযোগকালে আমান উল্লাহ আমান বলেন, “ভোট জনগণের পবিত্র আমানত। জনগণের ভালোবাসা ও সমর্থন অর্জন করতেই আমরা তাদের দ্বারে দ্বারে যাচ্ছি। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করছেন, আমরাও এখানে তার পক্ষে মানুষের দোয়া ও ভোট প্রার্থনা করছি।”

​রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্র আন্দোলনের লড়াকু নেতা হিসেবে আমান উল্লাহ আমানের জনপ্রিয়তা ও রাজনৈতিক সুনাম এই আসনে ভোটারদের আকৃষ্ট করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

​প্রচারণায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আমান উল্লাহ আমানের সাথে উপস্থিত ছিলেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৭ আসন   তারেক রহমান   আমান উল্লাহ আমান   প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close