সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
নীলফামারীতে বিএনপির নির্বাচনি প্রচারণায় জামায়াত কর্মীর হামলা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নীলফামারী-২ আসনে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে নির্বাচনি প্রচারণা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সৈয়দ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতের ভাই মো. রহিম উদ্দিন নীলফামারী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা নীলফামারী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। অভিযুক্তরা সবাই জামায়াতে ইসলামীর কর্মী এবং তারা আগে থেকেই প্রচারণা বন্ধ করতে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন—সিংদই ফকিরপাড়া এলাকার মো. সামসুজ্জামান (৫০) ও মো. আব্দুস সবুর (৪০); বুড়ির ডাংগা এলাকার ইয়াছিন আলী (৩৫), মাহমুদুল (৩৫), হাসান আলী (২২), মুসা মাহমুদ (৩৫), আব্দুল কাদের (২২) ও ফয়জুল ইসলাম (৩৫); ছাড়ারপাড় এলাকার রোকন (২৯) ও রকি (২৩); সিংদই মাঝাপাড়া এলাকার আশরাফ আলী (৪০) এবং একই এলাকার বিপ্লব (২৮)। এছাড়া আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বিকালে সৈয়দ আলী বাজারের উদ্দেশে বের হলে অভিযুক্তরা তার পথরোধ করে গালিগালাজ করে এবং লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তার কাছে থাকা ১০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিএনপির নির্বাচনি প্রচারণা   জামায়াত কর্মীর হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close