রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পরিবর্তনের অঙ্গীকারে আলমডাঙ্গায় বিএনপির নির্বাচনি জনসভা
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আলমডাঙ্গা এটিম ফুটবল মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ শহীদুল কাউনাইন টিলু। জনসভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ।

তিনি বলেন, “দেশ ও মানুষের অধিকার পুনরুদ্ধারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং উন্নয়নের নামে বৈষম্য ও দুর্নীতির রাজনীতি বন্ধ করা হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই বিএনপি নির্বাচনি মাঠে নেমেছে।

জনসভায় আলমডাঙ্গা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাটি আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি   আলমডাঙ্গা   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close