রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
মাদারগঞ্জে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে মাদারগঞ্জের হিদাগাড়ী এলাকায় একটি বিশাল নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে ১ নম্বর ওয়ার্ড পাকরুল ও হিদাগাড়ী এলাকায় এই নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিন আক্তার শিউলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থীর ছোট বোন রোকেয়া আক্তার কেয়া এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহব্বত হোসেন, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোবহান ফকির, দপ্তর সম্পাদক আব্দুর রশীদ, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহীম ফারাজী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোবহান ফকির, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান কবির, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ধলাই ফকির, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক, মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত সরকার, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   ধানের শীষ   উঠান বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close