শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় গাঁজা ও চার লাখ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ নুর আলম ওরফে সাধু সরকার (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০ কেজি গাঁজা ও নগদ ৪ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ-বহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে একটি চৌকস টিম পাছ-বহর গ্রামে মাদক ব্যবসায়ী সাধু সরকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাধুর ঘরের শয়নকক্ষের ওয়ারড্রব থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। অধিদপ্তর আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাধু মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকের স্থানীয় অবৈধ বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা।

ইন্সপেক্টর আব্দুর রহিম বলেন, “সাধু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল এবং একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এ ঘটনায় তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   গাঁজা   মাদক ব্যবসায়ী   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close