রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় দিলেন ওসি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ কনস্টেবল শ্রী লক্ষণ কুমার পাল। এ সময় থানার ওসির ফুল সজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় তার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, এসআই সুব্রত সাহা, এসআই রেজাউল করিম ও এসআই এরশাদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শ্রী লক্ষণ কুমার পাল ১৯৮৬ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে ভাঙ্গুড়া থানায় কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা।

বিদায়ী কনস্টেবল শ্রী লক্ষণ কুমার পাল বলেন, “স্যারদের বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনো ভাবিনি।”

ওসি এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, “অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   পুলিশ   কনস্টেবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close