শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ এগোতে পারে না
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্নীতি, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ দেশের অগ্রগতির প্রধান বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশ কখনো এগোতে পারে না। দাঁড়িপাল্লার গণজাগরণ কোনোভাবেই ঠেকানো যাবে না।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ির নারায়নহাট শিক্ষা কমপ্লেক্স মাঠে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা শাহজাহান বলেন, “১২ ফেব্রুয়ারি নিয়ে আমরা শুনতে পাচ্ছি একটি দল আওয়ামী লীগের মতো ভোট ডাকাতির পরিকল্পনা করছে। তারা নাকি রেজাল্ট পাল্টে দেবে। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, এবারের নির্বাচন শহীদ উসমান হাদির রক্তের ওপর অনুষ্ঠিত হচ্ছে, জুলাই যোদ্ধাদের রক্তের ওপর অনুষ্ঠিত হচ্ছে। কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গণপ্রতিরোধ গড়ে তুলতে পারলে কোনো ভোট ডাকাতের এ ফটিকছড়িতে স্থান হবে না।”

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বেকারদের ভাতা দেওয়ার কথা বলছি না। বেকারত্ব দূর করতে কর্মস্থান সৃষ্টি করে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

জনসভায় প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের শিক্ষার ধার সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হবে এবং শিক্ষা গ্রহণের পথে থাকা সব ধরনের বাধা দূর করা হবে। নারীদের শিক্ষার মানোন্নয়ন এবং মেয়েদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়ানো হবে, যাতে তারা দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে। নারীর শিক্ষা শুধু একটি ব্যক্তিগত অধিকার নয়, বরং এটি জাতির অগ্রগতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুফতি শিহাব উদ্দিন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি জোন পরিচালক মামুনুর রশিদ মিনহাজ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার এবং এনসিপির উত্তর জেলা সমন্বয়ক একরামুল হক প্রমুখ।

ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় ১১ দলীয় জোট ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতিবাজ   রাষ্ট্র পরিচালনা   দায়িত্ব দিল   দেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close