শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত, করবেন বৈঠক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ১১টার কিছু আগে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।

এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলে আশা করা হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র মন্ত্রণালয়   মার্কিন রাষ্ট্রদূত   বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close