সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-৫ আসন
ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে না, যদি হয় তাহলে সমস্যা আছে : চন্দন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের তিনবারের নির্বাচিত সিনেটর শেখ মুজাহিদুর রহমান চন্দন বলেছেন, কিশোরগঞ্জ-৫ আসনের ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে না। যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সমস্যা আছে। আমি ছাড়ব না কাউকে। ইঞ্জিনিয়ারিং হতে দিব না। এই জন্য আমি এখানে আসছি। ইঞ্জিনিয়ারিং চলবে না এই এলাকায়। আমি যতদিন আছি এখানে ইঞ্জিনিয়ারিং চলবে না ইনশাআল্লাহ।

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকালে বাজিতপুর ডাকবাংলো মাঠে হাঁস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবালের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় শেখ মুজাহিদুর রহমান চন্দন বলেন, আমি সবাইকে ভোট দিতে যেতে বলবো। ভোট আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্য এটা আপনাদের অধিকার। সবাইর একটা অধিকার আছে আপনারা দলমত নির্বিশেষে সবাই ভোট দিতে যাবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক সব সময়ই ভাল ছিল, এখনও ভালো আছে। এমন কোনো খারাপ কিছু নাই যা আপনারা মিডিয়ায় শুনেন। যাই কিছু শুনেন ভালো আছে সামনে আরও ভালো হবে। আমরা আছি কেনো তাইলে? আমাদের মতো সিনেটর লোক থাকতে বাংলাদেশ সাথে সম্পর্ক খারাপ হবে কেমনে। এখানের রাজনীতিকরা হয়তো জানে না, তারা মনে করে হয়তো অনেক কিছু ঘটতেছে।

তিনি আরও বলেন, আমেরিকার বড় রাজনীতিবিদরা আমাদের মতো লোকদের সঙ্গে কথা বলে অনেক সিদ্ধান্ত নেয়। আমি দেশের খারাপ চাই না, বাংলাদেশের ভালো চাই। দেশের সন্তান হিসেবে সবসময় দেশের ভালো চেয়েছি, এখনও চাই, ভবিষ্যতেও চাইব।

পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার মানুষ জনসভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, নিকলী ও বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসন প্রথমে শেখ মজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু পরে তা পরিবর্তন করে বিএনপি প্রার্থী করা হয় বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে আসা সৈয়দ এহসানুল হুদাকে। মনোনয়ন বঞ্চিত হয়ে শেখ মজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র প্রার্থী হন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close