শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
রংপুর-৪ আসনে শেষ মুহূর্তে ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ভোটের মাঠে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বি ৯ জন প্রার্থীর মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের শাপলা কলি ও বিএনপির ধানের শীষ এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নির্বাচনি দৌড়ে এগিয়ে রয়েছে।

ইতোমধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। উঠান বৈঠক, মিছিল ও সভা-সমাবেশে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নতুন রাজনৈতিক বন্দবস্তের পক্ষে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো তার সাথে আছেন বলে তিনি মনে করছেন। সাধারণ ভোটাররা এবার জেঁগেছে তারুণ্যের প্রতীক শাপলা কলিতেই ভোট দিবেন।

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক শাপলা কলির প্রার্থী আখতার হোসেন বলেন, ‘রাষ্ট্রের সংস্কার, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চায় দেশের মানুষ। জনগণের বিপুল ভোটে এবার শাপলা কলি প্রতীকে তারই বিজয় হবে।’

এ দিকে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় ভোটের আবদারে নিরলসভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। থেমে নেই দলীয় নেতাকর্মীরাও; তারা খুলি বৈঠক, মিছিল ও সভা-সমাবেশে ব্যস্ত। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা পুত্র। বাবার পরিচয়ে বেশ সাড়া পাচ্ছেন তিনি। সকল শ্রেণিপেশার মানুষ তার সাথে আছেন বলে তিনিও মনে করছেন। সাধারণ ভোটাররা এবার জেঁগেছে ধানের শীষে তাদের ভোট প্রদান করতে।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে ধানের শীষ প্রতীকে তার বিজয় নিশ্চিত হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের সজাগ থাকতে এবং ভোটকেন্দ্র পাহারা দিতে বলেন।

অন্যদিকে, এরশাদ প্রীতি ও শান্তির জন্য পরিবর্তনের বার্তা নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান এলাকার নারী-পুরুষ ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন।

তিনি বলছেন, ‘এরশাদের লাঙ্গল জনগণের মঙ্গল’। মানুষ পরিবর্তন চায়। জাপার দুর্গ খ্যাত এ আসনটি ছাড় দিতে নারাজ তিনি। তাই গণসংযোগ, উঠান বৈঠক, সভা-সমাবেশ করে ভোটের বাক্সে লাঙ্গলের ভোট টানতে ব্যস্ত সময় পার করছেন।’

তিনিও মনে করেন, নিরপেক্ষ ভোট হলে তার জয় ঠেকাবার মতো কেউ নেই। স্থানীয় জাপা নেতাকর্মীরা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনে ফের লাঙ্গলের জয় হবেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ওইদিন জয় যারই হোক আশা আছে সবার। কেউই এখন নিরাশ নয়। ভোটাররা বলছেন, জয় যারই হোক ভোট হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আর এ দাবি সবার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রংপুর   আসন   ভোট   প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close