সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুষ্টিয়ায় সংসদীয় চারটি আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই
সৌরভ হোসেন, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিএনপি ও জামায়াতের প্রার্থীদের ঘিরে প্রতিটি আসনেই শুরু হয়েছে জোর প্রচারণা। বেশিরভাগ আসনে বিএনপি এগিয়ে থাকলেও কয়েকটি আসনে জামায়াতের প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করছেন।

কুষ্টিয়া–১ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। মনোনয়ন ঘোষণার পর থেকেই তিনি গণসংযোগ শুরু করেছেন এবং মাঠে সক্রিয় রয়েছেন। এই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী দৌলতপুর থানা আমীর মাওলানা বেলাল উদ্দিন।

১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ১৬৬ জন। স্বাধীনতার পর এ আসনে পর্যায়ক্রমে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির আধিপত্য ও সংসদে প্রতিনিধিত্ব ছিল। বর্তমান পরিস্থিতিতে বিএনপি এগিয়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা।

মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া–২ আসনে চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৮৮ জন।

বিএনপির প্রাথমিক ঘোষিত তালিকায় মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অন্যদিকে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর। দুই দলের শক্ত অবস্থানের কারণে এ আসনটি এবার অন্যতম আলোচিত আসনে পরিণত হয়েছে।

কুষ্টিয়া সদর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ আসনেও বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে।

১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ইসলামিক বক্তা মুফতি আমির হামজার জামায়াত থেকে প্রার্থী হওয়া নির্বাচনি লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন ভোটাররা। এক সময় এই আসন ছিল বিএনপির দুর্গ হলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ, বিএনপি, ন্যাপ ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল।

কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া–৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ৭০৪ জন। এককালে এটি ছিল বিএনপির শক্ত ঘাঁটি। এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন তিনবারের নির্বাচিত এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। আসন্ন নির্বাচনে এখানেও বিএনপি এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   সংসদীয় আসন   লড়াই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close