শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
রাজনীতি
বিএনপির দুর্নীতি কমানোর কথা শুনে শয়তানও হাসে : শিবির সভাপতি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয়, তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। তাদের এমন বক্তব্য শুনলে শয়তানও মিটিমিটি হাসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি অতীতে নানা প্রতিশ্রুতি দিয়েছিল কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, দেশে নতুন করে জুলুম-নির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য তিনি বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   দুর্নীতি   শিবির সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close