শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ মহিলা জামায়াতে ইসলামীর আয়োজনে রংপুরের গঙ্গাচড়ায় এই প্রথম প্রকাশ্যে নারী নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে একটি মতবিনিময় সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজী।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। এ সময় বিপুল সংখ্যক নারী দলবদ্ধভাবে সভায় যোগ দেন। পরে নেতাকর্মীরা গঙ্গাচড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন করেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই শোডাউনে হাজার হাজার মহিলা নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্যে রায়হান সিরাজী বলেন, “আমাদের দেশের একটি বিশাল অংশের ভোটার হচ্ছেন নারী। তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এবার এই ধরনের আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনি কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   জামায়াত   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close