মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় জনগণের কথায় চলবে এমপি: মোর্শেদ আলম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, আগামী দিনে এমপির ব্যক্তিগত ইচ্ছা নয়, ভালুকার সাধারণ জনগণের মতামত ও সিদ্ধান্তেই এলাকার উন্নয়ন ও কার্যক্রম পরিচালিত হবে। জনগণই হবে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু—তাদের দাবি ও প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতের দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুর পাড় জামে মসজিদ এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

মোর্শেদ আলম বলেন, “দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে। উন্নয়ন হয়েছে ঠিকই, তবে অনেক সময় তা হয়েছে জনগণের প্রয়োজন ও মতামতকে উপেক্ষা করে। আমি নির্বাচিত হলে উন্নয়ন হবে জনগণের চাহিদা ও পরামর্শ অনুযায়ী। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি—এই চারটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ভালুকাকে একটি আধুনিক, জনবান্ধব ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   জনগণ   মোর্শেদ আলম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close