সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকা, চায়ের দোকান, হাট-বাজার ও জনসমাগমস্থলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

নির্বাচনের বাকি মাত্র তিন দিন। এই সময়ে ঈশ্বরগঞ্জ আসনে সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখে পাশে থেকে মানুষের আস্থা অর্জন করেছেন মাজেদ বাবু। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ফলে সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দিন দিন বাড়ছে।

উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মানুষের মধ্যে একটাই প্রত্যাশা—আসন্ন নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকেই মনে করছেন, সৎ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাজেদ বাবুর বিকল্প নেই।

স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী ও যুবসমাজের প্রতিনিধিরাও ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা প্রকাশ করছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এই নেতাই ঈশ্বরগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী।

সার্বিকভাবে, ময়মনসিংহ-৮ আসনে ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান গণজোয়ার আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   ধানের শীষ   গণজোয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close