শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
টেকনাফে হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজাস্থলে উপস্থিত মানুষের চোখেমুখে ছিল গভীর শোক ও আবেগ। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। নিষ্পাপ এই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর বেদনা বিরাজ করছে।

জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের ধানের শীষ মার্কার প্রার্থী শাহজাহান চৌধুরী এবং দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম এবং পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুবরণ করেন। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   হুজাইফা   জানাজা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close