শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
পাবনা-৪ আসনে বিএনপিতে গৃহদাহ, এগিয়ে জামায়াত প্রার্থী
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৩:৪৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে চরম অস্বস্তিতে পড়েছে বিএনপি; বিপরীতে সংগঠিত প্রচারে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। 

বিএনপির দলীয় প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, গ্রুপিং, বহিষ্কার ও গণপদত্যাগের মতো নানা সংকটে কোণঠাসা অবস্থায় পড়েছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে জয়–পরাজয় নিয়ে উদ্বেগ বাড়ছে।

দলীয় মনোনয়ন না পেয়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ইতোমধ্যে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বেশ স্বস্তি ও ফুরফুরে মেজাজে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। কর্মী সমাবেশ, ঘরে ঘরে গণসংযোগ ও ভোট প্রার্থনার পাশাপাশি নারী কর্মীদের সক্রিয় অংশগ্রহণে তাঁর প্রচারণা নতুন গতি পেয়েছে।

এর আগে, ঈশ্বরদী প্রেসক্লাবে অধ্যাপক আবু তালেব মন্ডল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর থেকে ধারাবাহিক প্রচারে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।

সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে পাবনা-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী এগিয়ে রয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

কেকে/এমএস


আরও সংবাদ   বিষয়:  পাবনা-৪ আসন   বিএনপি   গৃহদাহ   জামায়াত প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close