রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
রাজনীতি
ফ্যাসিস্ট তৈরি রুখতে ‘হ্যাঁ’ ভোট দিব : মির্জা ফখরুল
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা সংস্কার চাই। পরিবর্তন চাই। আমাদের দেশে এক ব্যক্তির শাসন নষ্ট করার জন্য এবং ফ্যাসিস্ট যেন তৈরি না হয় সে জন্য আমরা ‘হ্যাঁ’ ভোট দিব।’
   
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি আসন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গোলীনবাবুর হাটে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
   
গণভোট প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই গণভোটের মূল প্রশ্ন একটাই। কে সংস্কার চায়, আর কে চায় না। আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কী নতুন পথে এগোবে। যারা চায় দেশটা নতুন ভাবে উন্নয়নের পথে চলবে তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন।’ 
  
তারেক রহমান সম্পর্কে মির্জা আলমগীর বলেন, ‘তারেক রহমান ঠাকুরগাঁওয়ের জনসভায় এসে প্রতিপক্ষের কোন সমালোচনা করেননি। তিনি নিজে কী করবেন তা শুধু জনগণকে জানিয়েছেন। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।’

তিনি বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমরা নির্বাচিত হলে প্রথম দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে। ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে। যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।’
   
‘হিন্দু-মুসলমান বেঁধেছি জোট, ধানের শীষে দিব ভোট’ এই স্লোগান দিয়ে তিনি বলেন, ‘আপনারা সংখ্যালঘু না, আপনারা এই দেশেরই নাগরিক। তাই মনে সাহস সঞ্চয় করুন। আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি।’

নির্বাচনি এ পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
 
কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল ইসলাম    ঠাকুরগাঁও    বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close