শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
নির্বাচন থেকে সরে দাড়ালেন গণ অধিকার পরিষদের রবিউল
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও পটুয়াখালী ৪ আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। 

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনসহ গণ অধিকার পরিষদ ও বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

একই সময় এবিএম মোশাররফ হোসেনকে ৫ শ নেতাকর্মী নিয়ে পূর্ণ সমর্থন জানান ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান বলেন, পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের থেকে আমি সরে দাড়িয়েছি এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। 

তিনি আরও বলেন, এই সমোঝোতার ফলে পটুয়াখালী-৪ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হয়ে মাঠে থাকবে।

এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য দরকার সেটার প্রতিফলন ঘটিয়েছেন রবিউল হাসান। তিনি দুই নেতাকে স্বাধুবাদ জানিয়ে বিএনপির সকল নেতাকর্মীকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close