মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চিরিরবন্দরে জামায়াতের নির্বাচনি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনি সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার সাত নম্বর আউলিয়া পুকুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কারেন্ট হাট বাজারে ব্যাপক জনসংযোগ শেষে গরু হাটিতে মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাত নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের সভাপতি রাজিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। উপজেলা বিভাগের সদস্য মো. খাইরুল ইসলাম ও যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর- ৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। 

তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা ন্যায় ও নিষ্ঠার প্রতীক। আমি এই এলাকায় দুই বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমাকে যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে সাসপেন্ড করা হল, আমার প্রতিপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাইস চেয়ারম্যান মিলে দুই কোটি ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন। আমার নামে কেউ বলতে পারবে না যে, আমি একটি টাকাও দুর্নীতি করেছি।’

আফতাব উদ্দিন আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা। আমরা চাঁদামুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ করেছি। এ সংগ্রাম এলাকার লোককে সাথে নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’ 

জামায়াতে ইসলামী ১ নম্বর নশরতপুর ইউনিয়নের শাখার উদ্যোগে গণসংযোগ শেষে রানী বন্দর বাজারে নির্বাচনি সভার আয়োজন করা হয়। নশরতপুর ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আফতাব উদ্দিন মোল্লা। 

তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, ‘জনগণের ভোটাধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি  নৈতিক সমাজ গঠনে জামায়াত অগ্রণী ভূমিকা পালন করে আসছে।’

জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আগামীতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আফতাব উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন। 

সভায় বক্তব্য রাখেন জামাতে ইসলাম জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান, ঢাকা মহানগরীর উত্তরের মোহাম্মদপুর থানার দক্ষিণ আমির মো. সাখাওয়াত হোসেন, চিরিরবন্দর জামায়াতের আমির রাশেদুল হক, খানসামা সেক্রেটারি সামিউল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মমিন, মুজাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, গণেশ চন্দ্র, জয়দেব, মানিক চন্দ্র সরকার, হরে কান্ত রায়. নিতাই চন্দ্র দেবনাথ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   জামায়াতের নির্বাচনি সভা   গণসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close