বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কলাপাড়ায় দেশিয় অস্ত্রসহ যুবক আটক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে জসিম উদ্দিন (৩৮) নামের যুবককে  আটক করা হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়। 

আটক জসিম উদ্দিন বাদুরতলী এলাকার মতি ফকিরের ছেলে। 

অভিযানে জসিম উদ্দিনের কাছ থেকে একটি কুড়াল, একটি চাইনিজ চাকু, তিনটি ছুরি, তিনটি দা ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনাবাহিনী দ্বারা পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। আটক জসিমকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   দেশিয় অস্ত্র   যুবক আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close