শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শেরপুরে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন ৩৮৮৭ আনসার–ভিডিপি সদস্য
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের অষ্টমীতলাস্থ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার।

তিনি বলেন, শেরপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মোট ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। 

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন তিনি।

শেরপুর আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং আনসার–ভিডিপি সদস্যরা।

সমাবেশে নির্বাচনি দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close