শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে থাক‌বে আনসার ও ভিডিপির সা‌ড়ে চার হাজা‌রের বে‌শি সদস্য
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নির‌পেক্ষ কর‌তে রাজবাড়ী‌ জেলায় নির্বাচনি প্রস্তু‌তিমূলক সমাবেশ ক‌রে‌ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনী (ভিডিপি)। জেলায় ভোট কে‌ন্দ্রের দায়ি‌ত্বে থাক‌বে সা‌ড়ে চার হাজারের বে‌শি সদস্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌ‌নে ১২টার দি‌কে শহীদ খু‌শি রেলও‌য়ে ময়দা‌নে এ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

সমাবেশ প্রধান অ‌তি‌থি ছি‌লেন মা‌নিকগঞ্জ আনসার ব‌্যা‌টালিয়নের (৩৬ বিএন) প‌রিচালক রোকসানা বেগম।

সমাবেশে সময় নিষ্ঠা ও সততার সা‌থে ভোট‌ কে‌ন্দ্রে দায়িত্ব পাল‌নের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনীর সদস্যদের অনু‌রোধ জানান রোকসানা বেগম। 

তিনি বলেন, ‘সেই সা‌থে কোনো প্রার্থী বা তা‌দের কর্মী-সমর্থকের কাছ থে‌কে খাবার বা কোন ধর‌নের সু‌বিধা নেওয়া যা‌বে না। দায়িত্ব পাল‌নের জন্য আপনা‌দের এবার ডি‌জিটাল পদ্ধতিতে ভাতা দেওয়া হ‌চ্ছে।’

রোকসানা বেগম আরও ব‌লেন, ‘এবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই, সবাই সতর্কতার সা‌থে দায়িত্ব পালন কর‌তে হ‌বে। রাজবাড়ী-১ আস‌নে ১৫৬ ও রাজবাড়ী-২ আস‌নে ১৯৮সহ জেলায় মোট ৩৫৪টি ভোট কেন্দ্র র‌য়েছে। প্রতি‌টি কে‌ন্দ্রের দায়ি‌ত্বে থাকবে ৩ জন অস্ত্রধারীসহ ১৩ জন ক‌রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনী সদস্য। জেলার ৫ উপ‌জেলার ৪ হাজার ৬০২ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনীর সদস্য ভোট কে‌ন্দ্রে দায়িত্ব পালন কর‌বে। এছাড়া তা‌দের ১১‌টি স্ট্রাইকিং ফোর্স থাক‌বে মা‌ঠে।’

সমাবশে সহকারী প‌রিচালক জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. জু‌য়েল রানাসহ পাঁট উপ‌জেলার কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বা‌হিনীর সদস্যরা উপ‌স্থিত ছি‌লেন। 

উল্লেখ‌ করা প্রয়োজন, রাজবাড়ী-১ আস‌নে চার ও রাজবাড়ী-২ আস‌নে ৯ প্রার্থীসহ ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   আনসার   ভিডিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close