রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন : সুইজারল্যান্ড বিএনপি সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৭:২৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল।

তিনি বলেন, “শুধু তারেক রহমান নন সারা দেশে বিপুল ভোটে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠন করবে। তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তাকে প্রধানমন্ত্রী করতে ভোট দেয়ার জন্য মানুষ অপেক্ষার প্রহর গুনছে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশানে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কাওসার, সুইডেন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বি এন আদনান পাভেল, ঢাকার শাহীন আলম, মোহাম্মাদ আরমান খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোফাজ্জল মল্লিক সাজিল বলেন, “আমরা প্রবাসীরা শতভাগ নিশ্চিত এই আসনে তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হবেন। পাশাপাশি বিএনপি সারাদেশে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে এবং তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।”

তিনি বলেন, “আমরা সুদুর সুইজারল্যান্ড থেকে এসেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য প্রচারণা চালাতে এবং ভোট দিতে এসেছি। বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এসেছেন। তারেক রহমান ও ধানের শীষের পক্ষে জনগনের মাঝে ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। এটা সবার জন্য কাঙ্ক্ষিত নির্বাচন, গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেননি। আগামী ১২ তারিখ জনগন ভোট দিয়ে বিএনপি এবং তারেক রহমানকে জয়ী করবে।”

তিনি বলেন, “আমরা কাউকে বিরোধী দল মনে করছি না, যারা তাদরেকে আমাদের বিরোধী দল মনে করছে—যে পরিমান প্রবাসী এবার ভোট দিতে বাংলাদেশে এসেছে তারা সেই পরিমান ভোটও পাবে না। তারা মোট ভোটের ১৫ শতাংশ ভোটও পাবে না।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  সুইজারল্যান্ড বিএনপি সভাপতি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close