শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কাউনিয়ায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনি সভা অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনি সভা করেছে এরশাদ প্রিয় লাঙ্গলের নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে রংপুর জেলার কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

কাউনিয়া গার্লস স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকে হারাগাছ পৌরসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেয়। 

কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রহিম রুবেল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামসুল হক দুলাল ও সাধারণ সম্পাদক বদিয়ার রহমান।

সভায় এরশাদ প্রীতি ও লাঙ্গলের ঘাঁটি হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাউনিয়া   লাঙ্গল প্রতীক   ভোট   নির্বাচনি সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close