মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অভয়নগর উপজেলা জামায়াতের নির্বাচনি মিছিলে জনস্রোত
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। 

কর্মসূচি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মত ছিল। পুরো পথজুড়ে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ কর্মসূচিটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। স্থানীয় জনগণের উপস্থিতি ও আগ্রহ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত এমপি পদপ্রার্থী গোলাম রসুল। 

তিনি জাতীয় উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি আশেকী ইলাহি, এনসিপির উপজেলা আহ্বায়ক শাহজাহান কবির, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি নূরুল ইসলাম বাবলু, পৌর জামায়াতের আমীর আলতাফ হুসাইন, শিবিরের উপজেলা পরিচালক সাজিদ হাসান, পৌর সভাপতি সাকিব হুসাইন, নওয়াপাড়া কলেজ সভাপতি ফয়সাল আহমেদ, ইয়াসিন হোসেন, হাসিবুর রহমান, আইয়ুব হোসেন।

মিছিলে শিবিরের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব ও হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীদের উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা পুরো কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করে তোলে।

মিছিলটি রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অভয়নগর উপজেলা জামায়াত   নির্বাচনি মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close