মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নির্বাচনি জ্বরে কাঁপছে বাঞ্ছারামপুর, আলোচনায় মাথাল ও দাঁড়িপাল্লা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঝখানে আর মাত্র ৩দিন বাকি। নির্বাচনি জ্বরে কাঁপছে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের গ্রামীণ জনপদ। ১০ জন প্রার্থী নির্বাচনি প্রচারণার শুরু হওয়ার আগে ও পর থেকে এখন পর্যন্ত মাঠে-ঘাটে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তার মোড়ে দোকানপাট, বাড়ি বাড়ি ও বিভিন্ন স্থাপনায় গিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের প্রচারণা ও ভোট প্রার্থনা। 

প্রার্থী ও নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে নির্বাচনের মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে। প্রার্থীরা রাত-দিন অবিরামভাবে ভোটের প্রচারণা চালাচ্ছেন। ফলে নির্বাচনি জ্বরে কাঁপছে উপজেলার গ্রামীণ জনপদ। এই নির্বাচনি এলাকায় প্রার্থীরা তাদের স্ব-স্ব অবস্থান এবং ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসতে দেখা যাচ্ছে। প্রার্থীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচনে প্রচারণা চালিয়ে আসতে দেখা যাচ্ছে।

শেষ মূহুর্তে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি সমর্থিত ঐক্য জোটের প্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) এবং জামায়াত ইসলামের প্রার্থী মো. মহসিনের মধ্যে মূল লড়াই হবে।

তাদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় থাকবে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইদউদ্দিন খান জাবেদ (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিস্কৃত) ড. সাইদুজ্জামান কামাল (হরিন) । শেষ দুজন যেকোনো মূহুর্তে ফলাফল পাল্টে দিতে পারে।
প্রবাস অধ্যুষিত এই আসনে মূল ফ্যাক্টর হবে নারী ভোটার। নতুন তরুন ভোটারাও প্রভাব ফেলবে। 

দেখা গেছে, বাঞ্ছারামপুর আসনে প্রার্থীরা প্রচারণা শুরু হতেই উপজেলার রাজনীতিতে নেতাকর্মীদের মধ্যে গতি ফিরে এসেছে। মাইকিং স্লোগান, আর ব্যানারে মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদের উপজেলার হাট-বাজার, গ্রাম-মহল্লাগুলোতে। প্রার্থীদের পক্ষে সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলার চায়ের দোকান, বাজারের মোড়ের দোকানে এখন চলছে নির্বাচনের আমেজ। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকায় এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে এক ধরনের নতুন করে আগ্রহ বাড়লেও তবে অধিকাংশ ভোটার এখনো নীরব।

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই নীরবতাই সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে নির্বাচনে স্থানীয় প্রার্থীদের পক্ষে। নীরব ভোটারই সবচেয়ে বড় ফ্যাক্টর হতে চলেছে। একটি বিষয় স্পষ্ট ভোটার কম কথা বলছেন, তবে ভোট নিয়ে তাদের আগ্রহ কম নেই। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দিন ভোট না দিতে পারায় শেষ মুহুর্তে ভোটের হিসেব পাল্টে দিতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীক ও জামায়াতের দাঁড়িপাল্লা শক্ত অবস্থানে রয়েছে।

তবে নীরব ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত এবং শেষ মুহুর্তের কৌশলই এই আসনের ভাগ্য নির্ধারণ করবে। শীতের মৌসুমেও এই আসনে পুরোদমে বইছে নির্বাচনি গরম হাওয়া। বিএনপি ও জামায়াতসহ অন্যান্য দলের একাধিক প্রার্থীরা জোরে সোরে চালাচ্ছেন নির্বাচনি প্রচারণা। 

এই আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মোট কেন্দ্র ৯৮টি। মোট ভোটার ২ লক্ষ ৮৪ হাজার ৫শ ৩২ জন। পুরুষ ১ লক্ষ ৪২ হাজার ৭শত ৬৫ জন। নারী ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৭শত ৬৬ জন। ৯৮টি কেন্দ্রের ৬০টি ঝুঁকিপূর্ণ। 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বাঞ্ছারামপুর   মাথাল   দাঁড়িপাল্লা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close