শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পাটগ্রামে বিএনপির জনসভায় খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসান রাজীব প্রধানের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম টিএন হাই স্কুল ও কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম।
  
তিনি বলেন, ‘আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার বোন খালেদা জিয়ার রেখে যাওয়া বাকি কাজগুলো হাসান রাজিব প্রধানের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিবেন। আমি আমার এই সন্তানের জন্য পাটগ্রামে এসেছি।’
  
হাসান রাজিব প্রধান বলেন, ‘আমি জয়লাভ করলে পাটগ্রামকে মডেল পৌরসভায় রুপান্তর করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কৃষি শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে। এর ফলে, বেকার সমস্যার সবাধান করা হবে।’

‘মাদকমুক্ত পাটগ্রাম-হাতীবান্ধা আমিও আপনাদের মতই দেখতে চাই। যেখানে কোন চাঁদাবাজি থাকবে না। আপনারা শুধু আমাকে ভোটের মাধ্যমে সুযোগ করে দিবেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   বিএনপির জনসভা   খালেদা জিয়ার বড় বোন   সেলিনা ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close