রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি প্রার্থী ফারুক আলমের নির্বাচনি অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকারের বারকোনা নির্বাচনি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনা ঘটানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা। 

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, এ সময় দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে এবং আগুন ধরিয়ে দেয়। তবে, নিক্ষেপ করা ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। 

ঘটনার পর বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তারা।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ তার পরাজয় নিশ্চিত জেনে আমাদের নির্বাচনি অফিসে আগুন ও ককটেল নিক্ষেপের মত ঘটনা ঘটাচ্ছেন।’

ফারুক আলম সরকার বলেন, 

‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই তারা এসব কর্মকাণ্ড করছেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ককটেল উদ্ধারের বিষয়টি নিয়ে আমরা সাঘাটা থানায় গিয়ে বিস্তারিত জানব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার   নির্বাচনি অফিসে হামলা   অগ্নিসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close