শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটে সত্তর জনের ভোট প্রদান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট বন্দীর তুলনায় খুব কম সংখ্যক বন্দী ভোটার হিসেবে নিবন্ধন করলেও, তাদের অধিকাংশই ইতোমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা এ প্রক্রিয়ার শেষ সময় ছিল। 

জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। 

বগুড়া জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, বর্তমানে কারাগারে ১ হাজার ৯১৮ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে মোট ৮০ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।

তিনি জানান, নিবন্ধিত ৮০ জনের মধ্যে এখন পর্যন্ত ৭০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। নিবন্ধনের পর ৪ জন বন্দী জামিনে মুক্তি পেয়েছেন। একজন বন্দীর মৃত্যু হয়েছে। একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং দুই জনের ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন কম হওয়ার কারণ সম্পর্কে জেল সুপার বলেন, ‘কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।’

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া    কারাগার    পোস্টাল ব্যালট   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close