শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নোয়াখালী-১ আসনে ছাইফ উল্যাহর পক্ষে ১১ দলীয় জোটের জনসভা
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ১০:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী-১ আসনে ১১ দলীয় জোটের মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ছাইফ উল্যাহর সমর্থনে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে সোনাইমুড়ী রেলওয়ে চত্বরে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ছাইফ উল্যাহ বলেন, ‘দেশে দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের রাজনীতি চলছে, এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে ইসলামী মূল্যবোধ ভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে হবে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও সততার প্রতীক, আমরা দেশের জনগণের জন্য ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে চাই।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ১১ দলীয় জোট বদ্ধপরিকর।’

নোয়াখালী-১ আসনের চাটখিল-সোনাইমুড়ির জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলেও ছাইফ উল্যাহ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এই আসনে সাইফ উল্লাহ একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।’

জনসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়েত ইসলামের নায়েবে আমির সাঈদ আহমেদ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, সাবেক কমিশনার শামসুল আরেফিন জাফর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী-১ আসন   ছাইফ উল্যাহ   ১১ দলীয় জোটের জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close