রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
রাজনীতি
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মিছিল ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিল এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) গুলশানে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য মনিরুল হাসান পিন্টু, আহ্বায়ক সদস্য মাহমুদুল হাসান সবুজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক মামুন মজুমদার প্রমুখ।

এছাড়াও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিপন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান অভি, ফরহাদ আলম, সেলিম হোসেন, যুবদল নেতা আবদুল্লাহ, শাহিন মাহমুদসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

আবদুল্লাহ আল মামুন রিপন জানান, “ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমাদের নেতা তারেক রহমানের পক্ষ ভোটের প্রচারণার অংশ হিসেবে আমরা বিশাল মিছিল কর্মসূচি পালন করেছি।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৭ আসন   তারেক রহমান   মিছিল ও লিফলেট বিতরণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close