শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
চাঁদাবাজি করলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে : মাজেদ বাবু
‎ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি‎
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ- ৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, ‘আমাকে ধানের শীষ প্রতীকে একবার ভোট দিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি, ১২ তারিখের পর ঈশ্বরগঞ্জে জাতীয়তাবাদীদের পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় মাজেদ বাবু আরও বলেন, ‘আমি আপনাদের অঙ্গীকার করতে চাই, যদি এমপি হতে পারি, ঈশ্বরগঞ্জের একটি চাকুরিও টাকার বিনিময়ে হবে না।’

‘এই ঈশ্বরগঞ্জে আমি থেকে আমরা হয়ে একটি ঐক্যের ঈশ্বরগঞ্জ গড়তে চাই। আর এটাই আমার রাজনৈতিক চিন্তাভাবনা।’ 

উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসভাস্থলে বিকাল ৩টা থেকে দলে দলে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নারী-পুরুষ ভোটাররা জড়ো হতে থাকেন। এ সময় ভ্যানে তৈরি প্রতীকী জমিতে ধানের চারা লাগিয়ে স্লোগান দিতে দেখা গেছে কর্মী সমর্থকদের। লাগারে লাগা, ধান লাগা, ভোট দিব কিসে, ধানের শীষে, মিছিলে মিছিলে মুখরিত হয়ে পড়ে সমাবেশস্থল।’

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চলনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক সায়েদুল হক ও সদস্য সচিব মো. নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, মো. আহসান পারভেজ, শাহজাহান সাজু, শাহজাহান জয়পুরী, মো. সাইফুল ইসলাম চকদার ঝুলন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   আমার লাশের ওপর   মাজেদ বাবু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close