শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
আক্কেলপুরে বিএনপি প্রার্থী আব্দুল বারীর নির্বাচনি জনসভা
মো. সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট)
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সচিব আব্দুল বারীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
  
রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন (এফইউ) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বারী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে জয়পুরহাট-২ আসনের তিনটি উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, যাতে প্রতিটি নাগরিক সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা পায়।’

জনসভায় উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান খান, বিএনপি নেতা এম কেরামত আলী, রফিকুল ইসলাম চপল, আমিনুর রশিদ ইকু ও তরিকুল ইসলাম তুহিন।
   
এছাড়াও বক্তব্য রাখেন যুবদল নেতা ওয়ালিউল্ল্যাহ খান, রিপন প্রামানিক, স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ, ছাত্রনেতা আরমান হোসেন, তুষার ও নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
 
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কেকে/এসএএস


আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর    বিএনপি    আব্দুল বারী    নির্বাচনি জনসভা    জয়পুরহাট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close