শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গৌরনদীতে সন্ত্রাসী-চাঁদাবাজ থাকতে পারবে না : জহির উদ্দিন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল-১ (গৌরনদী-আগলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের পক্ষে নির্বাচনি উঠান বৈঠক করেছেন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নেতাকর্মীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতী গ্রামের খন্দকার বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে কোনো খুধা-দারিদ্র্য থাকবে না। গরিব ও অসহায় মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ অঞ্চলে কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ থাকতে পারবে না।

গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বলেন ‘বার্থী ইউনিয়নের গরীব মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’  

বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা শরীফ শাহবুব হাসান বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে এলাকায় মাদক ও সন্ত্রাস মুক্ত করব। গরীব ও অসহায় মানুষের পাশে থাকব।’ 

সোহেল খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৌরনদী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীর,  বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু সরদার ও সাধারণ সম্পাদক চুন্নু সরদার, গৌরনদী বিএনপির সদস্য সৈয়দ শহিদুল ইসলাম সাদি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল তালুকদার ও সাধারণ সম্পাদক আলম খান,  বিএনপির নেতা বাতেম খান, বরিশাল উত্তর ছত্রদলের সহসভাপতি ইমরান খান, বার্থী ইউনিয়ন শ্রমিকদল নেতা অহিদুল খন্দকার, বার্থী ইউনিয়ন বিএনপির নেতা বাসার আকন, যুবদল নেতা মিঠু খান, বার্থী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাদাত খান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী   সন্ত্রাসী চাঁদাবাজ   জহির উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close