রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      
দেশজুড়ে
নরসিংদীতে দূর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যের স্বামী নিহত
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামে ইউপি সদস্যের স্বামী রফিক ইসলাম (৫০) নামে এক ব‍্যক্তি দূর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলির ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন চরমধুয়ার ইউপি চেয়ারম্যান আহসান শিকদার। 

নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। পেশায় তিনি গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য। 

ইউপি চেয়ারম্যান আহসান শিকদার ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টায় রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফিরছেলেন, পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানায়, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর পূর্বের পারিবারিক কলহের জের রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কিভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  দূর্বৃত্ত   গুলি   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close