শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর ওয়ার্ডের অভিষেক ও শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গাউসিয়া কমিটি বাংলাদেশ আট নম্বর শুলকবহর ওয়ার্ডের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে।
 
থানা কমিটির আহ্বায়ক আরইউ চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আনজুমা ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন মোছাহেব উদ্দিন বখতিয়ার।

সংগঠনের সভাপতি হিসেবে মুহাম্মদ ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক তৈয়বুল ইসলামসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি শপথ নেন।

আবুল হাশেম কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজী মুহাম্মদ ইয়াসিন, মঈনুল ইসলাম টিপু, হায়দার আলী, ইয়াসিন চৌধুরী রানা, আমিনুল ইসলাম মানিক, জানে আলম শাহীন ও মুহাম্মাদ ওমর ফারুক বক্তব্য দেন।

বক্তারা গাউসে পাকের মিশন তথা শরিয়ত ও তরিকতের শাশ্বত আদর্শ সর্বস্তরে পৌঁছাতে সকলকে সক্রিয় হওয়ার ব্যাপারে গুরাত্বারোপ করেন ও ইফনিটগুলোকে সক্রিয়করণে একাত্মতা পোষণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাউসিয়া কমিটি   শুলকবহর ওয়ার্ড   অভিষেক   শপথ গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close