বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
রাজনীতি
ঢাকায় তারেক রহমানের আট জনসভা আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮ এএম
তারেক রহমান

তারেক রহমান

ঢাকার আটটি স্থানে আজ নির্বাচনি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা উত্তর সিটির বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে, দুপুর একটায় মির্জা আব্বাসের ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

দুপুর দুইটায় ঢাকা-৯ আসনে বাসাবো তরুণ সংঘ মাঠে, বিকাল তিনটায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকাল চারটায় ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোডে জনসভা করবেন তিনি।

বিকাল পাঁচটায় ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে ও সন্ধ্যা ছয়টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকায় তারেক রহমানের আট জনসভা আজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close