মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্যালট বাক্সে চুরি ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে : হাসান জাফির
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৩ আসনের (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনের বিশাল নির্বাচনি জনসভা হয়েছে।  

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

এর আগে, অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে সমবেত হন নেতা-কর্মীরা। এতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন হাসান জাফির তুহিন।

তিনি দলের পোলিং এজেন্টদের উদ্দেশ্যে করে বলেন, ‘আপনারা দেখবেন জামায়াতের ভাইয়েরা কয়টা করে ব্যালট বাক্সে ফেলেন। যদি একবার চুরি ধরা পড়ে তবে সৌদির নিয়মে বিচার করা হবে। হাত কেটে দেওয়া হবে।’

হাসান জাফির তুহিন আরও বলেন, ‘১২ তারিখে কোনো কাজ থাকবে না। আমরা সবাই একতাবদ্ধভাবে এই চোরের দল,মোনাফিকের দলকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।’

উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খোন্দকার, পাবনা শহর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু ও সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন রাজু। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্যালট বাক্সে চুরি   হাত কাটা   হাসান জাফির তুহিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close