মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
তিতাসে বিএনপির নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া নির্বাচনি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, এ ঘটনায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের সমর্থকরা জড়িত।

রবিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা–২ আসনের তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আরিফ হোসেন বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করন।”

গতকাল বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া তার নির্বাচনি সভায় বলেন, “বলরামপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ডের বিষয়টি পুনরায় তদন্ত করা হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এপিএস আব্দুল মতিনের সমর্থক বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার পর গভীর রাতে সেলিম ভূঁইয়ার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।”

বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান লিটন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা গতকাল রাতে ঘটনাস্থলে যাই। সেখানে একটি কেরোসিনের বোতল পাওয়া গেছে।”

“আমাদের প্রত্যক্ষ ধারণা, গতকাল বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তপন ভূঁইয়াকে বহিষ্কার এবং প্রয়াত চেয়ারম্যান কামাল হত্যাকাণ্ড পুনরায় তদন্তের কথা বলায় ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই ঘটনাটি ঘটিয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তিতাস   বিএনপি   নির্বাচন   অফিস   অগ্নিসংযোগ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close