রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস আহসান হাবীবের
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

এ জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। 

রোববার (৮ ফেব্রুয়ারি) নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সমর্থনে জেলার রামনগর চচ্চড়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে আহসান হাবীব এসব কথা বলেন। 

নীলফামারী উন্নয়ন মঞ্চ এসব কর্মসূচির আয়োজন করে।

পথসভা শেষে চচ্চড়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন আহসান হাবীব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন, শিক্ষক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন ও জিল্লুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সেপু।

পরে দুহুলি কেরানি পাড়া কর্তৃক আয়োজিত প্রাইস মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আহসান হাবীব। 

এ সময় তিনি আগামী দিনে খেলাধুলার উন্নয়নে নীলসাগর গ্রুপ সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

আহসান হাবীব বলেন, ‘নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’

শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন আহসান হাবীব।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা   কর্মসংস্থান   যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন   আহসান হাবীব লেলিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close