রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নিমতলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ২
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাঁচামালবাহী একটি পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুজন (৩৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সহকারী ইছারুল খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে। ইছারুল বর্তমানে যশোরে বসবাস করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইছারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close