মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফেনী-২ আসনে ট্রাংক রোডে ধানের শীষের গণমিছিল
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ২:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির গণমিছিল গতকাল সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়।

গণমিছিলটি শহরের মিজান ময়দান থেকে বের হয়ে কলেজ রোড হয়ে ফেনী প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদিকা রেহানা আক্তার রানু।

গণমিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও যুগ্ম আহ্বায়ক তপন কর, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, মুশফিকুর রহমান পিপুল ও ভিপি জাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাসির উদ্দিন, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি বেলাল, যুগ্ম আহ্বায়ক আমজান হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান ও সদস্য সচিব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাধারণ সম্পাদক জয়নব বানু ও সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী ও সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারী, জেলা তাঁতী দলের আহ্বায়ক সরোয়ার জাহান শ্রাবণ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফেনী   আসন   ট্রাংক রোড   ধানের শীষ   গণমিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close