রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অভয়নগরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ০৯.০২.২০২৬ ৩:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে চলিশিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতভর পরিচালিত এই অভিযানে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে যৌথ বাহিনী চলিশিয়া ইউনিয়নের বাসিন্দা মারুফ হোসেনের বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মারুফ কৌশলে পালিয়ে যায়। পরে যৌথ বাহিনী বাড়িটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বোমা উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: ৪টি পেট্রোল বোমা, ২টি অ্যামোনেশন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকি স্টিক, ৫টি চাপাতি, ৩টি মাঝারি ছুরি, ২টি মাঝারি রামদা এবং ১টি বড় রামদা। বিপুল সংখ্যক এসব অস্ত্র দেখে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানার তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত আলামত থানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অভয়নগর   বিপুল পরিমাণ   দেশীয়   অস্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close