মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী সুজনের নির্বাচনি পথসভা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজনের এক নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ি বাজারে আয়োজিত এ পথসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাজার চত্বর।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোকাররম হোসেন (সুজন) বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ক্ষমতার দল নয়, এটি মানুষের অধিকার আদায়ের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার রাজনীতি আমাদের শিখিয়ে গেছেন, আজ তা আবার রক্ষা করার সময় এসেছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে গেছেন, আর তারেক রহমান দেশের মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই লড়াইয়ের একজন সৈনিক হিসেবেই আমি আপনাদের কাছে এসেছি।

আবেগভরা কণ্ঠে তিনি আরও বলেন, রংপুর-১ আমার হৃদয়ের জায়গা। এই এলাকার কৃষকের কান্না, যুবকের বেকারত্ব, মায়ের চোখের জল আমি অনুভব করি। সংসদে গেলে আমি শুধু এমপি হবো না—আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো।

তিনি রংপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার বিস্তার এবং তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন (সুজন)কে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close