রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
বিএনপি প্রার্থী তুহিনের পক্ষে আহসান হাবীব লেলিনের নির্বাচনি মিছিল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি : প্রতিবেদক

ছবি : প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনি মিছিলটি বের হয়ে ডিসি চত্বরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

নিবাচনি মিছিলে প্রায় ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে বিশাল নির্বাচনি মিছিল। ছবি : প্রতিবেদক

প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে বিশাল নির্বাচনি মিছিল। ছবি : প্রতিবেদক


এ সময় বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিন। 

তিনি বলেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’

আহসান হাবীব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মিছিল   নীলফামারী উন্নয়ন মঞ্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close