শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবাহি একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে রাজধানীর কেরাণীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ১০ টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছলে ট্রলারটি নদীর তীরবর্তী এলাকায় ডুবে যায়। এসময় ট্রলারে ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক থাকলেও তারা সাঁতার কেটে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ ও ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোন খবর পাওয়া যায়নি। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহন করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close